শিরোনাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার পরিকল্পনা সরকারের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ। মহাসড়কটি চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে হাইওয়ে ইমপ্রুভমেন্ট ফেজ-১ প্রকল্পের আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ পিপিপি পদ্ধতিতে অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করা হবে। বাকি প্রায় ৪৮ কিলোমিটার অংশের জন্য সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চলমান রয়েছে এবং এ বিষয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে অর্থায়ন নিয়ে আলোচনা চলছে।

/এসবি/