শিরোনাম

দুই কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার

বিশেষ প্রতিনিধি
দুই কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক কোটি লিটার রাইস ব্রাণ অয়েল ও এক কোটি লিটার পাম অলিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২০ মে) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জানা গেছে, সরকার ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও ডাল বিক্রি করে আসছে। এরই অংশ হিসেবে আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে দুই কোটি লিটার ভোজ্যতেল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৭৯ টাকা ৫০ পয়সা। এতে মোট ব্যয় হবে ১৭৯ কোটি ৫০ লাখ টাকা।

অন্যদিকে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মজুমদার ব্রাণ অয়েল মিলস, থেকে ৪০ লাখ লিটার, মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার, তানিম অ্যাগ্রো ইন্ডাসট্রি থেকে ২০ লাখ লিটার ও গ্রিন অয়েল অ্যান্ড পল্ট্রি ফিড ইন্ডাসট্রিজ থেকে ১০ লাখ লিটারসহ সর্বমোট এক কোটি লিটার রাইস ব্রাণ অয়েল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে এক কোটি লিটার পাম অলিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার পাম অলিনের মূল্য ধরা হয়েছে ১৮৪ টাকা ৩৮ পয়সা। এতে সরকারের ব্যয় হবে ১৮৪ কোটি ৩৮ লাখ টাকা।

/এসবি/