শিরোনাম

কৃষি সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

বিশেষ প্রতিনিধি
কৃষি সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ছবি: সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ–১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়ে যাওয়ায় জনস্বার্থে সরকারি চাকরি থেকে এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠানো প্রয়োজন। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসর দিতে পারে। তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হয়।

/বিবি/