রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, গ্রেপ্তার ৩৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, গ্রেপ্তার ৩৩
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আকতার হোসেন।

আখতার হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী। কেউ কেউ টাকার বিনিয়মে এসব কর্মকাণ্ডে জড়িয়েছেন। রাজধানীর বিভিন্ন চেক পোষ্টের তল্লাশিতে ৭টি ককটেল ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে অভিযান অব্যাহত আছে এবং এসব দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে ডিএমপি তাদের অভিযান অব্যাহত রেখেছে। আমাদের নজরদারিতে কোনো ঘাটতি নেই। এ সময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

/এসবি/