সৌদি আরবে হুতির হামলা, বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে হুতির হামলা, বাংলাদেশের নিন্দা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

সৌদি আরবের বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোর ওপর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোর ওপর হুতিদের সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা নিরপরাধ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

এই কঠিন মুহূর্তে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

উল্লেখ্য, মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। পৃথক ওই হামলায় তিন বিদেশি নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।

/এসবি/