তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশকে এগিয়ে নিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থ রক্ষা করা গেলে প্রতিটি নাগরিকের স্বার্থও রক্ষা করা সম্ভব হবে। এভাবেই গড়ে তোলা যাবে সবার জন্য বাংলাদেশ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’ হওয়া উচিত সবার লক্ষ্য। এই বাংলাদেশ গড়ে তুলতে তরুণদেরই এগিয়ে আসতে হবে। পড়াশোনা ও পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কাজ করছেন। মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন। তাদের এই উদ্যোগ ও অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুবসমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের বড় পরিবর্তন ও অগ্রগতিতে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনেও তরুণেরা সরাসরি মাঠে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তরুণদের এই শক্তিকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব প্রতিশ্রুতি এখন শুধু সরকারের নয়, দেশের মানুষেরও। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।
তরুণ উদ্যোক্তাদের সহায়তায় স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে কাজে লাগাতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে। তবে তরুণদের শুধু নিজেদের উন্নতির কথা ভাবলে চলবে না, দেশের প্রতিটি মানুষের কল্যাণের কথাও চিন্তা করতে হবে।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।
এ ছাড়া যুব সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাদের স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তরুণদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।