জঙ্গল সলিমপুরে জেলখানা প্রতিষ্ঠা করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসিক হামলার জবাব দেওয়া হবে। সেখানে একটি পুলিশের ট্রেনিং সেন্টার ও জেলখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো সংকট হয়নি। মহাসড়কে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
তিনি বলেন, পুলিশের কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে বা মাদক কারবারিদের সহযোগিতা করলে তাকে চাকরিচ্যুত করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে।

‘ইয়াসিন বাহিনী র্যাবকে অতিক্রম করার মতো শক্তিশালী হয়নি’