দেশে রোজা কবে, জানা যাবে আজ

দেশে রোজা কবে, জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক

সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে বাংলাদেশে পবিত্র রমজান মাসের শুরুর দিন নির্ধারণ করতে আজ জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
বৈঠকের সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। সভায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যদি বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়, তবে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।
যদি বুধবার চাঁদ দেখা যায়, তবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে।