আইইবি নির্বাচনে কারচুপির অভিযোগ, ক্ষুব্ধ প্রকৌশলীরা

নিজস্ব প্রতিবেদক

২০২৭-২৮ মেয়াদে পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রকৌশলীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর রমনায় আইইবি ভবনে ভোট চলাকালীন দরজা বন্ধ করে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) সমর্থিত হলুদ প্যানেলের পক্ষে গণহারে ব্যালট পেপারে ভোট দেওয়ার অভিযোগ করেছেন প্রকৌশলীরা।
প্রত্যক্ষদর্শী প্রকৌশলীরা জানান, আইইবি ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষের দরজা বন্ধ করে হলুদ প্যানেলের পক্ষে ব্যালটের নির্দিষ্ট বৃত্ত ভরাট করছিলেন একদল লোক। খবর পেয়ে পুলিশ, নির্বাচন কমিশনের সদস্য এবং কয়েকজন সচেতন প্রকৌশলী সেখানে উপস্থিত হন। কিছুক্ষণ পর হলুদ প্যানেলের একদল নেতাকর্মী সেখানে এসে উপস্থিত প্রকৌশলীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু করেন। একপর্যায়ে ‘জিয়ার সৈনিকের এক হও’ সহ নানা স্লোগান দেন। ধাক্কাধাক্কি করে তাদের ৬ষ্ঠ তলা থেকে প্রকৌশলীদের সরিয়ে দেওয়া হয়। পরে দ্রুত কক্ষের দরজা খুলে ভেতরে থাকা ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশ নীরব ভূমিকায় ছিলো বলেও অভিযোগ করেছেন প্রকৌশলীরা।
তারা জানান, ওই কক্ষ থেকে বিপুলসংখ্যক বৃত্ত ভরাট করা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। সেখানে আনুমানিক চার হাজার ব্যালট পাওয়া গেছে। এসব ব্যালটে হলুদ প্যানেলের সমর্থিত প্রার্থীদের পক্ষেই ভোট দেওয়া ছিল। তবে এসব ব্যালটের প্রকৃত সংখ্যা, উৎস এবং কীভাবে সেগুলো ওই কক্ষে পৌঁছেছে, তা যাচাই-বাছাই করতে হবে। সারাদিনে এভাবে কি পরিমাণ ব্যালটে সিল মেরে জমা দিয়েছে তা নিয়েও অভিযোগ করেন প্রার্থীরা।
প্রকৌশলীরা জানান, হেডকোয়ার্টার ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের অনেক ভোটার ব্যালট পাননি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে প্রয়োজনীয় ব্যালট না পেয়ে ভোট না দিয়েই ফিরে গেছেন। অথচ ভবনের একটি কক্ষে বিপুলসংখ্যক ব্যালট পাওয়া যাওয়ার ঘটনায় নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
তারা বলেন, ভোট গ্রহণের নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকলেও পরে তা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা করা হয়। এক্ষেত্রেও গঠনতন্ত্র মানা হয়নি। এই একঘণ্টা কাদের জন্য বাড়ানো হয়েছে? রাতের আধারে জাল ভোটের মহোৎসব চালানোর জন্যই নির্বাচন কমিশন অবৈধভাবে এক ঘন্টা সময় বাড়িয়েছে? অতিরিক্ত সময়কে কেন্দ্র করে জাল ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. সেলিম ভূঁইয়া বলেন, ভোট কারচুপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ছয় তলায় ব্যালেট সিল মারার বিষয়ে কেউ আমার কাছে কোন অভিযোগ করেনি।
তিনি বলেন, অনেক ভোটার ভোট দিতে এসেছেন, বাইরে দীর্ঘ লাইন ছিল। অনেকে সময় মতো ভোটকেন্দ্রে আসতে পারেনি তারা যেন সবাই ভোট দিতে পারে সেজন্য এক ঘন্টা সময় বাড়ানো হয়েছে।

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক