রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
সিটিজেন ডেস্ক

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাতে মন্ত্রিসভার নির্ধারিত বৈঠক সম্পন্ন করার পর সাড়ে ৯টার দিকে নিহত শিশুর বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাট বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরবর্তীতে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠলে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে এবং পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর অপরাধের কথা স্বীকার করে ঘাতক সোহেল রানা জানিয়েছে, সে শিশু রামিসাকে ধর্ষণের পর অত্যন্ত ঠাণ্ডা মাথায় গলা কেটে হত্যা করেছে। এ বিষয়ে সে ইতোমধ্যেই আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এদিকে, জঘন্য হত্যাকাণ্ডের শিকার রামিসার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গণ-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী