শিরোনাম

কক্সবাজার রেলস্টেশন পরিচালনা করবে বেসরকারি প্রতিষ্ঠান: প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার রেলস্টেশন পরিচালনা করবে বেসরকারি প্রতিষ্ঠান:  প্রতিমন্ত্রী
কক্সবাজার রেলস্টেশন পরিদর্শন করছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার রেলস্টেশন পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত পর্যটকের সংখ্যা বাড়ছে। তাই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।

তিনি বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি রেলস্টেশন হিসেবে নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে স্টেশনটির পূর্ণাঙ্গ পরিচালনা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

/এসবি/