‘টাকা ছাড়া কাজ হয় না’, ভূমি অফিসের দুর্নীতি বন্ধের তাগিদ সংসদীয় কমিটির

সিটিজেন জার্নাল ডেস্ক

ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না, সাধারণ মানুষের মধ্যে এমন নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এই ধারণা পরিবর্তনে ভূমি বিভাগকে দুর্নীতিমুক্ত করার তাগিদ দিয়েছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মাঠপর্যায়ের ভূমি অফিসে দালালচক্রের হয়রানি বন্ধ, জনবল সংকট দূর করা এবং সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
গত ৮ নভেম্বর অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও মৌলভীবাজারের সংসদ সদস্য নাসের রহমান। এতে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ভূমি বিভাগের মাঠপর্যায়ের সেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে এসিল্যান্ড, সাব-রেজিস্ট্রার ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। মানুষের মধ্যে এমন ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে টাকা ছাড়া ভূমি অফিসে কাজ হয় না। এই ধারণা পরিবর্তন করতে হলে প্রথমেই ভূমি বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে।
তিনি বলেন, মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা কার্যক্রমে অনিয়ম ও দীর্ঘসূত্রতা বাড়ছে। দুর্নীতি প্রতিরোধ এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন জনবল নিয়োগ ও পদায়নের মাধ্যমে এই সংকট সমাধান করা প্রয়োজন।
বৈঠকে জমি নিবন্ধন, নামজারি ও ভূমি উন্নয়ন করসংক্রান্ত সেবা এক ছাতার নিচে আনার বিষয়েও আলোচনা হয়। বর্তমানে এসব সেবার জন্য মানুষকে একাধিক দপ্তরে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তি বাড়ে। এ সমস্যা সমাধানে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া খাসজমি ও অর্পিত সম্পত্তি কম দামে ইজারা দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। তাদের মতে, বাজারমূল্যের তুলনায় কম দামে এসব জমি ইজারা দেওয়ায় সরকার প্রত্যাশিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই জমির যথাযথ মূল্যায়নের ভিত্তিতে ইজারা ও বিক্রির ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়।
অর্পিত সম্পত্তি-সংক্রান্ত মামলায় আপিলের সময়সীমা বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে। সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, প্রচলিত আইনের বিভিন্ন বিষয় জনবান্ধব কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন। অর্পিত সম্পত্তির বিষয়ে আপিলের সময় বাড়িয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে আইনি দিক পর্যালোচনার সুপারিশ করেছে কমিটি।
সিটি করপোরেশন ও পৌরসভার আওতাধীন গ্রামীণ ও কৃষিজমি বিক্রির ক্ষেত্রে গেইন ট্যাক্স পুনর্বিবেচনার প্রস্তাবও এসেছে বৈঠকে। সংসদ সদস্য মো. মাহবুর রহমান (বেলাল) বলেন, নতুন করে সিটি করপোরেশনের আওতায় যুক্ত হওয়া গ্রামীণ এলাকার কৃষিজমি বিক্রিতে করের বিষয়টি সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করছে। এ কারণে এসব জমি হস্তান্তরের ক্ষেত্রে গেইন ট্যাক্স শিথিলের দাবি জানান তিনি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনার সুপারিশ করা হয়েছে।
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে হয়রানি ও দেরির বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ক্ষতিপূরণসংক্রান্ত জটিলতার কারণে অনেক উন্নয়ন প্রকল্পের কাজ থমকে রয়েছে। একই সঙ্গে এসিল্যান্ড ও ভূমি অধিগ্রহণ (এলএ) অফিসে দালালচক্রের হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। কমিটির সুপারিশে এসিল্যান্ড, এলএ ও কানুনগো অফিসে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর কথা বলা হয়েছে।
দুই বছরের মধ্যে ডিজিটাল জরিপ শেষ করার তাগিদ
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল ভূমি জরিপ শেষ করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে দেশের সব খতিয়ান প্রস্তুত, তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রির কাজ নির্ভুলভাবে সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় ডিজিটাল জরিপ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সই এবং সম্ভাব্যতা সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।
ডিজিটাল জরিপ শেষ হলে সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ (সিএলও) চালুর কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানান ভূমি প্রতিমন্ত্রী। এ ব্যবস্থা চালু হলে জমির মালিকানা নিয়ে বিরোধ ও মামলা কমাতে সহায়তা পাওয়া যাবে বলে বৈঠকে জানানো হয়। কার্যবিবরণীতে এ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯০ শতাংশ জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
ভূমিসেবায় অটোমেশন, ১৬১২২ নম্বরে ২৪ ঘণ্টা সহায়তা
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিজিটাল সেবা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। জানানো হয়, নাগরিকেরা ১৬১২২ নম্বরে কল করে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা ও তথ্য পেতে পারেন। ২৪ ঘণ্টা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কল সেন্টার পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি এবং খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহের ব্যবস্থা চালু রয়েছে। ভূমির তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ল্যান্ড ডেটা ব্যাংক তৈরির কাজও চলছে।
মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে জিপিএস ট্র্যাকিং ও সফটওয়্যারভিত্তিক হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ অনলাইনে জানানোর ব্যবস্থাও রয়েছে। সফটওয়্যার পরিচালনায় সমস্যা দ্রুত সমাধান এবং ভেন্ডর-নির্ভরতা কমাতে নিজস্ব আইটি টিম গঠনের উদ্যোগের কথাও বৈঠকে জানানো হয়।
ভূমি মন্ত্রণালয়ের উপস্থাপনায় আরও জানানো হয়, ১৩৩টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১৫০টি সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিহীন ও দরিদ্র মানুষের আবাসনের জন্য আদর্শ গ্রাম বা গুচ্ছগ্রাম প্রকল্পের নতুন নকশা তৈরির বিষয়েও আলোচনা হয়। অতীতে নির্মিত কিছু ঘরের মান ও বসবাসের উপযোগিতা নিয়ে সংসদ সদস্যরা প্রশ্ন তোলেন। ভবিষ্যতে এসব প্রকল্প বাস্তবায়নে নির্মাণমান ও উপকারভোগীদের চাহিদা বিবেচনার পরামর্শ দেন তারা।
ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণে একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব
ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে একটি সমন্বিত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব এসেছে বৈঠকে। এ জন্য ডেমরা জুট মিলের জায়গা অথবা ভাওয়াল স্টেটের জমি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একজন সংসদ সদস্য ডেমরায় ১৬ একর জমি বরাদ্দের প্রস্তাব দেন। প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য উপযুক্ত খাসজমি নির্বাচন ও প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ভূমি ব্যবহার ও কৃষিজমি-সংক্রান্ত আইন বাস্তবায়ন এবং প্রয়োজন অনুযায়ী বিদ্যমান আইন সংশোধনের ওপর গুরুত্ব দেন সংসদ সদস্যরা।
কমিটির সভাপতি নাসের রহমান বলেন, ভূমিসংক্রান্ত জটিলতা দেশের মানুষের অন্যতম বড় ভোগান্তির কারণ। নীতিগত দিকনির্দেশনা, সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। ভূমিসেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রতিনিধিরাও এতে অংশ নেন।