এবার সিঙ্গাপুরের ‘স্যাটস’ চাইছে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে চায় সিঙ্গাপুরভিত্তিক বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘স্যাটস’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
সোমবার (২২ জুন) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে স্যাটস প্রতিনিধি চি চেং বক এবং থাম ইয়িন ফান বাংলাদেশের এভিয়েশন শিল্পে সহযোগিতার বিভিন্ন সুযোগ, বিশেষ করে দেশের সবচেয়ে ব্যস্ততম এই বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় প্রতিষ্ঠানটি থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে।
পর্যটন মন্ত্রী আফরোজা খানম এসময় নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে স্যাটসকে তাদের প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান। তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, সরকারের নীতি ও পদ্ধতি অনুযায়ী প্রস্তাবটি মূল্যায়ন করা হবে।
স্যাটস মূলত এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিমানবন্দর গেটওয়ে সার্ভিস, কার্গো হ্যান্ডলিং এবং এভিয়েশন-সম্পর্কিত সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান। বিশ্বের বেশ কয়েকটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে তারা কার্যক্রম চালিয়ে আসছে।
নতুন এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজের জন্য সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড এবং তুরস্কের মতো দেশের বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও আগ্রহ দেখিয়েছে। এবার সিঙ্গাপুরের প্রতিষ্ঠানটিও এ তালিকায় যুক্ত হলো।

ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, রাজস্বের বড় অংশ যাবে জাপানে