প্রেমের টানে বিদেশির আগমন, ভালোবাসা নাকি স্বার্থের খেলা

সিটিজেন জার্নাল ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি পাত্র/পাত্রীর সঙ্গে বাংলাদেশি নাগরিকের বিয়ের ছবি কিংবা ভিডিও প্রকাশ পেলেই শুরু হয় আলোচনা। কারও কাছে এটি ভালোবাসার জয়, আবার কারও চোখে রূপকথার গল্প। কিন্তু ক্যামেরার সামনে হাসিমুখে মালাবদল কিংবা বিয়ের জাঁকজমকের আড়ালে থাকা বাস্তবতা কি সব সময় এতটা রঙিন? ভাষা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, জীবনযাপনের পার্থক্য থেকে শুরু করে অর্থনৈতিক প্রত্যাশা ও বিদেশে স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা-কোনো কোনো সম্পর্কে এসবই হয়ে উঠছে বিরোধের কারণ। প্রশ্ন উঠছে, বিদেশি কাউকে বিয়ে করার পেছনে কাজ করছে নিখাদ ভালোবাসা, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে অন্য কিছু?
প্রযুক্তির কল্যাণে ভৌগোলিক দূরত্ব এখন আর প্রেমের পথে বড় বাধা নয়। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, এরপর প্রেম-এভাবেই গড়ে উঠছে ভিন্ন দেশের মানুষের সঙ্গে সম্পর্ক। কখনো কর্মক্ষেত্রে, কখনো ভ্রমণে, আবার কখনো পরিচিতজনের মাধ্যমে শুরু হচ্ছে এই গল্প। একপর্যায়ে ভালোবাসার মানুষটির টানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে হাজির হচ্ছেন বিদেশি নাগরিকরা। বিয়ের ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সম্পর্কের শুরু যতটা রোমাঞ্চকর, পরবর্তী জীবন ততটা সহজ হচ্ছে না।
দূরদেশে বসে ফোনের পর্দায় একজন মানুষকে যতটা চেনা যায়, একই ছাদের নিচে বসবাস করতে গিয়ে তার ব্যক্তিত্ব, অভ্যাস ও প্রত্যাশার সঙ্গে পরিচিত হওয়া সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। প্রযুক্তির কল্যাণে বার্তা আদান-প্রদান আর দৈনন্দিন জীবনের জটিল বিষয় নিয়ে সরাসরি আলোচনা এক নয়। ফলে ভাষাগত সীমাবদ্ধতা থেকেই কখনো তৈরি হয় ভুল বোঝাবুঝি, জমতে থাকে অভিমান। এর সঙ্গে যুক্ত হয় সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের ব্যবধান।
একজনের কাছে যে আচরণ স্বাভাবিক, অন্যজনের কাছে সেটিই অস্বস্তির কারণ হতে পারে। ধর্মীয় অনুশাসন, পোশাক, খাদ্যাভ্যাস, সামাজিক রীতিনীতি কিংবা সন্তান পালনের পদ্ধতি নিয়ে দেখা দিতে পারে মতবিরোধ। কেউ পরিবারকে জীবনের কেন্দ্র মনে করেন, কেউ আবার ব্যক্তিস্বাধীনতাকে বেশি গুরুত্ব দেন। একজনের কাছে সংসারের প্রচলিত নিয়ম গুরুত্বপূর্ণ হলেও অন্যজন হয়তো স্বাধীন জীবনযাপনে অভ্যস্ত। এসব পার্থক্য আগে থেকে বোঝাপড়া না হলে বিয়ের পর ছোটখাটো বিষয়ও বড় সংকটে রূপ নিতে পারে।
বাংলাদেশি নাগরিক ইমরান শরিফ ও জাপানি নাগরিক নাকানো এরিকোর কথা মনে আছে নিশ্চয়ই। ২০০৮ সালে জাপানে বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় তিন কন্যাসন্তান। কিন্তু ২০২০ সালে সম্পর্কের অবনতি হলে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর সন্তানদের অভিভাবকত্ব নিয়ে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। একপর্যায়ে দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে আসেন ইমরান। সন্তানদের কাছে পেতে এরিকোও আসেন বাংলাদেশে।
২০২৩ সালে ঢাকার পারিবারিক আদালত দুই মেয়ের অভিভাবকত্ব দেন এরিকোকে। পরে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে তিন সন্তানের অভিভাবকত্ব ভাগ করে দেওয়া হয়। বড় ও ছোট মেয়ে মায়ের সঙ্গে এবং মেজ মেয়ে বাবার কাছে থাকার সিদ্ধান্ত হয়। পাশাপাশি উভয় অভিভাবককে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। ঘটনাটি দেখিয়ে দিয়েছে, আন্তঃদেশীয় দাম্পত্যের বিরোধ শুধু স্বামী-স্ত্রীর সম্পর্কে সীমাবদ্ধ থাকে না; সন্তানদের ভবিষ্যৎ, বসবাস ও অভিভাবকত্ব নিয়েও তৈরি হতে পারে দীর্ঘ জটিলতা।
তবে সব সম্পর্কের ভাঙনের পেছনে সাংস্কৃতিক ব্যবধানই একমাত্র কারণ নয়। কখনো কখনো বিয়ের সঙ্গে জড়িয়ে থাকে অর্থনৈতিক প্রত্যাশা, বিদেশে বসবাসের স্বপ্ন কিংবা ব্যক্তিগত সুবিধা লাভের আকাঙ্ক্ষা। বিদেশি নাগরিককে বিয়ে করলেই উন্নত জীবন নিশ্চিত-এমন ধারণা থেকেও কেউ কেউ সম্পর্কে জড়ান। কিন্তু প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ফারাক তৈরি হলে ভালোবাসার জায়গায় জন্ম নেয় হতাশা।
২০২৬ সালের জুনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এমনই একটি অভিযোগ সামনে আসে। চীনা নাগরিক আন হংওয়েই অভিযোগ করেন, তার বাংলাদেশি স্ত্রী মোর্শেদা খাতুন চার হাজার মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। ঢাকার একটি পোশাক কারখানায় পরিচয়ের পর তাদের প্রেম ও বিয়ে হয়েছিলো বলে জানা যায়।
আবার বিয়ের প্রতিশ্রুতিকে ব্যবহার করে মানব পাচারের মতো অপরাধের অভিযোগও রয়েছে। ২০২৫ সালের মে মাসে ঢাকায় দুই চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ ছিলো, বাংলাদেশি এক তরুণীকে প্রথমে চীনা নাগরিকের সঙ্গে বিয়ে দেওয়া হয় এবং পরে বিদেশে নেওয়ার কথা বলে তাকে পাচারের চেষ্টা করা হয়। এ ধরনের ঘটনা আন্তঃদেশীয় বিয়ের ক্ষেত্রে পরিচয় ও উদ্দেশ্য যাচাইয়ের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।
বিদেশি নাগরিককে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু আবেগের ওপর নির্ভর করলে চলবে না। দুজনের মধ্যে যোগাযোগের উপযোগী সাধারণ ভাষা রয়েছে কি না, বিয়ের পর কোথায় বসবাস করবেন, ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক দায়িত্ব নিয়ে তাদের অবস্থান কী- এসব বিষয়ে আগেই স্পষ্ট আলোচনা প্রয়োজন। সন্তান হলে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় কীভাবে নির্ধারিত হবে, সেটিও গুরুত্বপূর্ণ।
এছাড়াও উভয় দেশের বিবাহসংক্রান্ত আইন, বিয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, ভিসা, বসবাসের অনুমতি, সম্পত্তির অধিকার এবং বিচ্ছেদের ক্ষেত্রে আইনি সুরক্ষা সম্পর্কে ধারণা থাকা জরুরি। সম্ভাব্য জীবনসঙ্গীর পরিচয়, বৈবাহিক অবস্থা, পেশা ও পারিবারিক তথ্যও যথাযথভাবে যাচাই করতে হবে। বিশেষ করে অনলাইনে পরিচয়ের পর অল্প সময়ের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেওয়া কিংবা অর্থনৈতিক লেনদেনে জড়িয়ে পড়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
বাস্তবতা হলো, বিদেশি কাউকে বিয়ে করলেই সংসার ভাঙবে, এমন কোনো নিয়ম নেই। আবার প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিলেই সুখের নিশ্চয়তা মেলে না। সংসার টিকিয়ে রাখার মূল ভিত্তি পাসপোর্টের রং কিংবা দেশের সীমানা নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, দায়িত্ববোধ ও মানিয়ে নেওয়ার মানসিকতা। ভালোবাসা সম্পর্কের দরজা খুলতে পারে, কিন্তু সেই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে প্রয়োজন বাস্তবতা বোঝার সক্ষমতা। তাই বিদেশি বর কিংবা কনের পরিচয়ের চেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত, মানুষটি জীবনসঙ্গী হিসেবে কতটা উপযুক্ত?

ব্রেকআপের পর নিজেকে সামলাবেন যেভাবে