শিরোনাম

যেসব অভ্যাসে মন ফুরফুরে থাকে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যেসব অভ্যাসে মন ফুরফুরে থাকে
প্রতীকী ছবি

অফিসের কাজের চাপ আর সংসার জীবনের ব্যস্ততায় নিজেকে আলাদা করে সময় দিতে পারছেন না। এজন্য মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে। অথবা সম্পর্কের টানাপোড়েন কিংবা অন্য কোনো কারণে মন খারাপ থাকে। অনেক চেষ্টা করেও এর থেকে পরিত্রাণ পাচ্ছেন না?

চলুন জেনে নেওয়া যাক, যেভাবে মন খারাপের সমস্যা সমাধান করবেন-

যদি আপনার মন খারাপ থাকে, তবে এর কারণ লিখে রাখুন। অনেক সময়ে অপ্রকাশিত অনুভূতি মন ভার করে তোলে। তাই সেই মানসিক চাপ সামলাতে না পারলে মন খারাপ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। হয় মনের কথা বিশ্বস্ত কাউকে খুলে বলুন, আর না হয় সেসব কথা ডায়েরিতে অথবা নিজের পাতায় লিখে রাখুন। এতে আপনার মনের ভার হালকা হবে। ফুরফুরে থাকবে মেজাজ।

প্রতিদিনের কাজের চাপে ব্যক্তিগত শখ ও ভালো লাগার কথা অনেক সময় মনেই থাকে না। এ কারণে মন খারাপ হতে পারে। এজন্য নিজেকে সময় দিতে হবে। ভালোলাগার কাজগুলো করতে হবে। মানসিক চাপ মুক্ত রাখতে রান্না, বাগানের পরিচর্যা, ছবি আঁকা, গান ও নাচ করতে পারেন।

ব্যায়াম করতে পারেন। শারিরীক কসরত অনেক সময় মনকে হালকা করে। এছাড়া ঘুরতে যেতে পারেন। ভোরবেলা হাঁটতে বেরিয়ে যেতে পারেন দূরে। ঘুম কাটিয়ে খোলা হাওয়ায় বেরিয়ে পড়তে পারলেই ধীরে ধীরে মন ভালো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, শিশির ভেজা ঘাসে যদি পা ফেলা যায়, তবে নিমিষেই শরীর ও মনে প্রশান্তি অনুভূত হতে পারে।

মন খারাপ থাকতে ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার খেতে পারেন। যেমন- কাঠবাদাম, কলা, টাটকা সালাদ। এছাড়া ট্রিপটোফ্যান রয়েছে এমন খাবার যেমন- ডিম, কুমড়ার বীজ ও মাছ খেতে পারেন। এতে সেরোটোনিন কিংবা মন ভালো করা হরমোন বৃদ্ধি পাবে।

/জেএইচ/