শিরোনাম

বেসরকারি কোম্পানিতে চাকরি, বিমা প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন মুনাফার অংশ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
বেসরকারি কোম্পানিতে চাকরি, বিমা প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন মুনাফার অংশ
প্রাণ গ্রুপ। ছবি: সংগৃহীত

সম্প্রতি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির রিটেল বিজনেস বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত।

পদের নাম: বিজনেস এক্সপানশন ম্যানেজার

বিভাগ: রিটেল বিজনেস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: ঢাকা

বয়সসীমা: ২৭ থেকে ৩৭ বছর।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। আর্থিক মডেলিং ও বিনিয়োগের ওপর আয় বিশ্লেষণ, এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ইআরপি সিস্টেমে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/