মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের বার্তা

সিটিজেন ডেস্ক

কয়েকটি ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীদের জন্য সামাজিকমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন থেকে আবেদনকারীকে সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।
শুক্রবার (৫ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গত ৩০ মার্চ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।
দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই এবং আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে সব অনভিবাসী ভিসা আবেদনকারীর জন্য এই নির্দেশনা প্রযোজ্য নয়। নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের ওপর এটা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এ-৩ ও সি-৩ (আবেদনকারী গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
এছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং আর-১ ভিসাধারীদের ওপর নির্ভরশীল আর-২ ভিসা আবেদনকারীসহ এস, টি ও ইউ ভিসার জন্য আবেদনকারী সকল অনভিবাসী ভিসা প্রার্থীকেও সেটিংস উন্মুক্ত রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে আগ্রহীদের মার্কিন দূতাবাসের প্রকাশিত অফিসিয়াল তথ্যসূত্র পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।

সহজ হচ্ছে মার্কিন ভিসা