শিরোনাম

এসিআইতে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
এসিআইতে চাকরির সুযোগ
এসিআই পিএলসি। ছবি: সংগৃহীত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। সেলস ডেভেলপমেন্ট (এফএমসিজি) বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: ম্যানেজার

বিভাগ: সেলস ডেভেলপমেন্ট (এফএমসিজি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: প্রোগ্রাম বাস্তবায়ন, সেলস, ডিস্ট্রিবিউশন, ব্র্যান্ড এবং সাপ্লাই চেইনে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এসবি/