২০০ জনকে চাকরি দেবে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
২০০ জনকে চাকরি দেবে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। প্রতিষ্ঠানটিতে ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১

পদসংখ্যা: ২০০

চাকরির ধরন: ফুল টাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন: ১৫,০০০-২৯,৯৫৩ টাকা

যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিসবিষয়ক কাজ জানা আবশ্যক। ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং সে ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে।

বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর।

প্রধান কাজ: এলাকা জরিপ, সমিতি গঠন ও পরিচালনা করা। সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লিপ ও রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়ন করা। এ ছাড়া সমিতি ও এলাকা/কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা।

আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদনপত্র, হালনাগাদ সিভি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, নাগরিকত্ব সনদ এবং সব শিক্ষাগত সনদের স্ক্যান কপি সংযুক্ত করে [email protected] ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এবি/