মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর থেকেই আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ০৯ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা, সিলেট

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকা আবশ্যক। কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/