মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম
মেট্রোরেল। ছবি: সিটিজেন জার্নাল

৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদনপত্র আহ্বান করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের এমআরটি ট্রেনিং সেন্টারের আওতায় নির্ধারিত একজন সুপারভাইজার করাবেন এই ইন্টার্নশিপ। আগ্রহীদের আগামী ৫ অক্টোবরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

পদের নাম: ইন্টার্ন

পদসংখ্যা: ২টি

ইন্টার্নশিপ ভাতা: মাসিক ১০,০০০ টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে। ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা/সুবিধা প্রদান করা হবে না।

যারা আবেদন কতে পারবেন: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীূক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা, অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে। তবে প্রার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।

একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের https://bangladesh.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর দরকারি কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল প্রশিাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০।

সূত্র: ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট

/এবি/