এলপিজি ‘সংকট’ কৃত্রিম কি না, ডিসিদের তদন্তের নির্দেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

দেশের কোথাও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের কাছ থেকে বাড়তি দাম নেওয়া হচ্ছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন সভায় এ নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী বলেন, দেশে এলপিজির সরবরাহে কোনো সংকট নেই। তবে কিছু এলাকায় বেশি দামে বিক্রির জন্য কৃত্রিম সংকট তৈরি করা হতে পারে। এ বিষয়ে জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোথায় ও কেন এলপিজির সংকটের কথা বলা হচ্ছে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না প্রতিবেদনে এসব তথ্য ও প্রমাণ দিতে বলা হয়েছে।
মন্ত্রী জানান, ডিসিদের প্রতিবেদন পাওয়ার পর আমদানিকারকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকায় সংকট পাওয়া যাবে, সেসব এলাকায় সরবরাহ বাড়ানোর পদক্ষেপও নেওয়া হবে।
কৃত্রিম সংকট তৈরি বা বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন জ্বালানিমন্ত্রী।
দেশজুড়ে এলপিজির স্বাভাবিক বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সতর্ক থাকার পাশাপাশি সরবরাহ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা