ওয়ান ব্যাংকে জব সার্কুলার, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ওয়ান ব্যাংকে জব সার্কুলার, লাগবে না অভিজ্ঞতা
ওয়ান ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ট্রেইনি অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। ব্যাংকিং খাতে ১-২ বছরের অভিজ্ঞতা, তবে নতুনরাও আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/