ইন্টার্নশিপের সুযোগ সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও সনদ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ইন্টার্নশিপের সুযোগ সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও সনদ
সড়ক ও জনপথ অধিদপ্তর (ছবি : সংগৃহীত)

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর ইন্টার্ন নিয়োগ দেবে । প্রতিষ্ঠানটি ২৬-২০২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি ‘ইন্টার্নশিপ’ পদে ৫ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে আগামী ১০ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: সড়ক ও জনপথ অধিদপ্তর

পদের নাম: ইন্টার্ন

পদসংখ্যা: ৫টি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই

মাসিক ভাতা: ১০,০০০ টাকা

যোগ্যতা: পুরঃকৌশল বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://rhd.portal.gov.bd এই ঠিকানায় গিয়ে আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

নির্বাহী প্রকৌশলী, সওজ, প্রশাসন ও সংস্থাপন, সড়ক ভবন, তেঁজগাও, ঢাকা (কক্ষ নম্বর-৫০৫, ব্লক-এ)।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: সড়ক ও জনপথ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট