শিরোনাম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাকরি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাকরি
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)। প্রতিষ্ঠানটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

যোগ্যতা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে। পিএইচডি না থাকলে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া অনার্স বা স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা এবং অন্তত তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

২. পদের নাম: লেকচারার

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। এএএসবিবি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

/এবি/