অভিজ্ঞতা ছাড়াই বেসরকারি সংস্থায় ৪০০ পদে চাকরি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই বেসরকারি সংস্থায় ৪০০ পদে চাকরি
প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসে (সিদীপ)। বেসরকারি এই সংস্থাটি দুই ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

প্রতিষ্ঠান: সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসে (সিদীপ)

পদের নাম: ফিল্ড অফিসার

গ্রেড: ১৫

পদসংখ্যা: ২০০

বেতন-ভাতা: ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২৪,৫০০ টাকা। স্থায়ী হওয়ার পর মোট ৩২,৩৮০ টাকা।

পদের নাম: ফিল্ড অফিসার

গ্রেড: ১৬

পদসংখ্যা: ২০০

বেতন-ভাতা: ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২২,৫০০ টাকা। স্থায়ী হওয়ার পর মোট ২৯,৫১০ টাকা।

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ বোনাস (প্রযোজ্য ক্ষেত্রে), বদলিজনিত ভাতা, ভ্রমণ ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা এবং পেনশন–সুবিধা রয়েছে। এছাড়া বেতন-ভাতার বাইরে মোটর সাইকেল ব্যবহার সাপেক্ষে ২ হাজার ১০০ টাকা জ্বালানি ভাতা এবং ৫০০ টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা পাবেন। তবে এক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন করবেন যেভাবে: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ): বাড়ি নং-৫৪৬, উত্তর খাইলকৌর বটতলা রোড, (জাতীয় বিশ্ববিদ্যালয় গেইট এর উল্টো দিকে), বোর্ড বাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪ এবং ঢাকা জোন (আদাবর ব্রাঞ্চ): বাসা নং -৫৪৫, রোড নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা ঠিকানায় পাঠাতে হবে।

এছাড়া বি-বাড়িয়া জোন (ফুলবাড়িয়া ব্রাঞ্চ): ১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম (বিরাসার বাসস্ট্যান্ড), উপজেলা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০ এবং চাঁদপুর জোন (তরপুরচন্ডী ব্রাঞ্চ): খলীশাডুলি (হাজী বিল্লাল সাহেবের বাড়ি), পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত দিকে, চাঁদপুর সদর, জেলা চাঁদপুর ৩৬০০ জোনেও আবেদন পাঠানো যাবে।

বিশেষ নির্দেশিকা: জামানত হিসেবে ৫ হাজার টাকা জমা দিতে হবে। পরবর্তীতে এটা লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে। সিদীপ প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবি করলে, তা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

/জেএইচ/