১০০ জনকে চাকরি দেবে পাঠাও

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
১০০ জনকে চাকরি দেবে পাঠাও
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান পাঠাও। প্রতিষ্ঠানটি তাদের ‘অপারেশন অপারেটর’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে। ৪ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পাঠাও

বিভাগের নাম: পাঠাও কুরিয়ার

পদের নাম: অপারেশন অপারেটর

পদসংখ্যা: ১০০ জন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর

কর্মস্থল: নারায়ণগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শুরু: ৪ নভেম্বর ২০২৬

আবেদন শেষ: ৩ ডিসেম্বর ২০২৬

/জেএইচ/