শিরোনাম

ইউজিসি অনুমোদিত উন্নয়ন প্রকল্পে চাকরির সুযোগ

ইউজিসি অনুমোদিত উন্নয়ন প্রকল্পে চাকরির সুযোগ
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT)’ প্রকল্পের আওতাভুক্ত একটি উপপ্রকল্পে জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রকল্পটির নির্ধারিত মেয়াদকাল পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ কার্যকর থাকবে।

১. পদের নাম: অফিস ম্যানেজার/সেক্রেটারি

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে সব পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড থাকতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, বাংলা ও ইংরেজি লেখায় টাইপিংয়ে দক্ষতা, কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। অফিস ব্যবস্থাপনা, প্রকিউরমেন্ট, প্রশাসনিক, আর্থিক ও প্রকল্প বাস্তবায়ন কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

২. পদের নাম: একাউন্টেন্ট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড থাকতে হবে। কম্পিউটারে এমএস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং এবং বাংলা ও ইংরেজি লেখায় টাইপিংয়ে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। আর্থিক ব্যবস্থাপনা, প্রকিউরমেন্ট ও প্রকল্প বাস্তবায়ন কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ২৯,০০০ টাকা।

৩. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড থাকতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং এবং বাংলা ও ইংরেজি লেখায় টাইপিংয়ে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

বেতন: ২৮,০০০ টাকা।

৪. পদের নাম: অফিস সহায়ক/এমএলএসএস

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে এসএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি সমমানের গ্রেড থাকতে হবে।

বেতন: ২০,০০০ টাকা।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদনের নিয়ম: নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সরাসরি/ডাকযোগে জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা: উপপ্রকল্প ব্যবস্থাপকের দপ্তর, HEAT Sub-Project, PIN: 13831, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি-৪৫০০

আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬

/এমএ/