পানি উন্নয়ন বোর্ডে ১৩৭৯ পদে চাকরি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
পানি উন্নয়ন বোর্ডে ১৩৭৯ পদে চাকরি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) চারটি ক্যাটাগরিতে মোট ১,৩৭৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গ্রহণ ৩ ডিসেম্বর সকাল ৯টায় শুরু হয়ে চলবে, আগামী ৪ জানুয়ারি ২০২৭ বিকাল ৪টা পর্যন্ত।

বুধবার (২৫ নভেম্বর) নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

পদসমূহ ও শূন্য পদের বিবরণ

সহকারী পরিচালক (প্রশাসন): ৩০টি পদ (বেতন গ্রেড-৯, স্কেল: ৪৪,০০০–১০৪,৯০০ টাকা)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি (শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়) এবং এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: ৪৬৮টি পদ (বেতন গ্রেড-১৬, স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস এবং নির্মাণ কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা

হিসাব করণিক: ৯৭টি পদ (বেতন গ্রেড-১৬, স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস এবং এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।

অফিস সহায়ক: ২৮৪টি পদ (বেতন গ্রেড-২০, স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।

আবেদন যেভাবে: আগ্রহীদের jobs.bwdb.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমান সনদপত্র ছাড়া অন্য কোনো প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে (সহকারী পরিচালক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, হিসাব করণিক ও অফিস সহায়ক পদে) যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের স্ব স্ব ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এবি/