বিটিভিতে সংবাদ উপস্থাপক পদে চাকরি, আবেদন দ্রুত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিটিভিতে সংবাদ উপস্থাপক পদে চাকরি, আবেদন দ্রুত
ছবি: সিজেডএন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলটি সংবাদ উপস্থাপক পদে জনবল নেবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সংবাদ উপস্থাপনার জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ছবিযুক্ত একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। এর সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজ বা প্রয়োজনীয় ছবি যুক্ত থাকতে হবে। জীবনবৃত্তান্তে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ভাষা ও উচ্চারণ দক্ষতার অভিজ্ঞতা এবং যোগাযোগের ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা হলো: উপমহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর ভবন, রামপুরা, ঢাকা-১২১৯।

এছাড়া অনলাইনেও আবেদন পাঠানো যাবে। প্রার্থীরা চাইলে সরাসরি অফিসিয়াল ই-মেইল ঠিকানা ([email protected]) কিংবা হোয়াটসঅ্যাপের এই ০১৩৩২১২৫১৩৮ নম্বরে ছবিযুক্ত জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র ডিজিটাল ফরম্যাটে প্রেরণ করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর শেষ সময়: আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

/জেএইচ/