সরকারি চাকরির বাছাই করা সপ্তাহের ১২ নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
সরকারি চাকরির বাছাই করা সপ্তাহের ১২ নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি লোগো। ছবি: সংগৃহীত

নতুন চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য প্রতি সপ্তাহেই প্রকাশিত হচ্ছে বিভিন্ন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে। সরকারি চাকরির খবর ২০২৬ খুঁজছেন যারা, তাদের জন্য এক জায়গায় তুলে ধরা হলো সর্বশেষ প্রকাশিত উল্লেখযোগ্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। আবেদন করার আগে জেনে নিন পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন ও আবেদনের শেষ তারিখ।

নৌপরিবহন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৫

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৩, ১৬ ও ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নবম বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন নির্বাচিতরা। ২৮ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে চাকরি, নতুন পে স্কেলে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। ৩ ক্যাটাগরির পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি, ৬ থেকে ২০ গ্রেডে নিয়োগ

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাম করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশাসনিক পদে মোট ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদনের পর হার্ডকপি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬। হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। প্রতিষ্ঠানটিতে ৯ম গ্রেডে ৯ বিভাগে মোট ১৯ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ক্রীড়া পরিদপ্তরে চাকরির সুযোগ, একাধিক পদে সরাসরি নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর। প্রতিষ্ঠানটিতে ৬ ক্যাটাগরির পদে মোট ৪৩ জনকে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। ১ অক্টোবর সকাল ১০টায় আবেদন শুরু হয়ে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ট্যুরিস্ট পুলিশে চাকরি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স। তিনটি পদে মোট ১০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আবেদন ১ অক্টোবর সকাল ১০টায় শুরু হয়ে চলবে আগামী ২৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৪ পদে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন গ্রেডে মোট ২৩৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৭৪৫ জনকে চাকরি দেবে পেট্রোবাংলা, নতুন বেতন স্কেলে নিয়োগ

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের অধীনে ১২ প্রতিষ্ঠান ১৯ ক্যাটাগরিতে ৭৪৫ জনকে নিয়োগ দেবে। ১৮ অক্টোবর সকাল ১০টায় আবেদন শুরু হবে, চলবে ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসএসসি পাসে চাকরি, ১৬তম গ্রেডে নিয়োগ

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠানটিতে ১৬তম গ্রেডে ‘বাইন্ডার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

৫১তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে অনলাইনের মধ্যমে আবেদন গ্রহণ উন্মুক্ত হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। প্রতিষ্ঠানটিতে ৮ ক্যাটাগরির পদে মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

/এবি/