এক নজরে সরকারি-বেসরকারি ব্যাংকের ১০ নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
এক নজরে সরকারি-বেসরকারি ব্যাংকের ১০ নিয়োগ বিজ্ঞপ্তি
ব্যাংকে চাকরি। ছবি: এআই

নতুন চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য প্রতি সপ্তাহেই প্রকাশিত হচ্ছে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংকিং খাতে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সর্বশেষ প্রকাশিত সরকারি ও বেসরকারি ব্যংকের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এক জায়গায় তুলে ধরা হলো। সর্বশেষ প্রকাশিত ১১টি নিয়োগ বিজ্ঞপ্তি।

বাংলাদেশ ব্যাংকের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৬ষ্ঠ, ৯ম ও ১০তম গ্রেডে ১৭ পদে ২২০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিস্তারিত এখানে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর থেকেই আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ০৯ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা নির্ধারিত নয়

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ০৭ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

ইউসিবি ব্যাংকে চাকরি, আবেদন চলছে

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। প্রতিষ্ঠানটিতে রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে প্রবেশনারি অফিসার এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

প্রিমিয়ার ব্যাংকে নতুন জব সার্কুলার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে হেড অব কার্ড বিজনেস পদে নিয়োগ দেওয়া হবে। ০১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

এসবিএসি ব্যাংকে চাকরি, বয়স ৩২ পার হলেও আবেদনের সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক । ব্যাংকটিতে ব্রাঞ্চ ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ০১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

সিটি ব্যাংকে জব সার্কুলার, ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি । প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ০৭ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বয়স ৩৬ হলেও আবেদনের সুযোগ

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে অ্যাসিস্ট্যান্ট/ অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ০৫ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ব্যাংকটিতে ‘এগ্রি সেলস অফিসার (জেও টু অফিসার)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত এখানে

/এবি/