একই সিভি সব জায়গায় পাঠাচ্ছেন? ইন্টারভিউ কল না পাওয়ার ৫ ভুল

চাকরি ডেস্ক

চাকরির বাজারে আবেদনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। একটি পদের বিপরীতে অনেক প্রার্থী আবেদন করায় নিয়োগদাতাদের কাছে নিজের যোগ্যতা তুলে ধরতে সিভিই হয়ে ওঠে প্রথম সুযোগ। কিন্তু অনেক যোগ্য প্রার্থীও বারবার আবেদন করেও ইন্টারভিউ কল পাচ্ছেন না। এর পেছনে শুধু অভিজ্ঞতার ঘাটতি নয়, সিভি তৈরির কিছু সাধারণ ভুলও বড় কারণ হতে পারে।
ইন্টারভিউ কল পাওয়ার ক্ষেত্রে যেসব ভুল এড়িয়ে চলা জরুরি—
সব চাকরিতে একই সিভি পাঠানো
একজন প্রার্থী হয়তো মার্কেটিং, মানবসম্পদ, বিক্রয় কিংবা কনটেন্ট রাইটিং—বিভিন্ন ধরনের পদে আবেদন করছেন। কিন্তু প্রতিটি পদের জন্য একই সিভি পাঠানো কার্যকর নয়।
চাকরির বিজ্ঞপ্তিতে যে দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতাগুলো চাওয়া হয়েছে, সিভিতে সেগুলোর সঙ্গে মিল থাকা তথ্যকে গুরুত্ব দেওয়া উচিত। একই সিভি সব জায়গায় পাঠালে সংশ্লিষ্ট পদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতাগুলো আড়ালে পড়ে যেতে পারে।
চাকরির বিজ্ঞপ্তি ভালোভাবে না পড়া
অনেক প্রার্থী সিভি পাঠানোর আগে চাকরির বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়েন না। ফলে প্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে নিজের যোগ্যতার মিল কোথায়, তা সিভিতে তুলে ধরতে পারেন না।
আবেদনের আগে পদটির দায়িত্ব, প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা ও কাঙ্ক্ষিত দক্ষতাগুলো খেয়াল করা জরুরি। এরপর সিভির সংশ্লিষ্ট অংশে সেই অভিজ্ঞতা ও দক্ষতাগুলো স্পষ্টভাবে তুলে ধরলে নিয়োগদাতার কাছে প্রার্থীর উপযোগিতা দ্রুত বোঝা যায়।
দায়িত্বের তালিকা লিখে অর্জন দেখাতে না পারা
সিভিতে শুধু কোথায় কাজ করেছেন এবং কী দায়িত্ব পালন করেছেন—এগুলো লিখলে অনেক সময় তা যথেষ্ট হয় না। বরং আগের চাকরি বা ইন্টার্নশিপে কী ফলাফল অর্জন করেছেন, সেটি তুলে ধরা বেশি কার্যকর।
যেমন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা করেছি’ লেখার পরিবর্তে কতটা এনগেজমেন্ট বাড়ানো হয়েছে, কতগুলো ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে বা কী ধরনের ফল পাওয়া গেছে—সম্ভব হলে সংখ্যাসহ তা উল্লেখ করা যেতে পারে।
সিভিতে অপ্রয়োজনীয় ও পুরোনো তথ্য রাখা
অনেকের সিভিতে এমন তথ্য থাকে, যা সংশ্লিষ্ট চাকরির জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। অতিরিক্ত ব্যক্তিগত তথ্য, বহু বছর আগের অপ্রাসঙ্গিক অভিজ্ঞতা কিংবা দীর্ঘ বর্ণনা সিভিকে ভারী করে তুলতে পারে।
নিয়োগদাতার হাতে প্রতিটি সিভি দেখার জন্য সীমিত সময় থাকে। তাই সংক্ষিপ্ত, পরিষ্কার এবং পদের সঙ্গে সম্পর্কিত তথ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত।
সিভিতে বানান ও ফরম্যাটের ভুল রাখা
একটি সিভিতে বানান ভুল, অসম ফন্ট, এলোমেলো ফরম্যাট কিংবা ভুল যোগাযোগের তথ্য থাকলে প্রার্থীর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। বিশেষ করে প্রতিষ্ঠানের নাম, পদবির নাম, ই-মেইল ঠিকানা, ফোন নম্বর এবং কাজের সময়কাল লেখার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।
সিভি পাঠানোর আগে অন্তত একবার পুরো নথিটি মনোযোগ দিয়ে পড়ে বানান, তারিখ, যোগাযোগের তথ্য ও ফরম্যাট যাচাই করা উচিত। সম্ভব হলে অন্য কাউকে দিয়ে সিভিটি একবার পড়ে নেওয়াও কাজে আসতে পারে।
জেনে রাখা ভালো
ইন্টারভিউ কল না পাওয়ার কারণ সবসময় প্রার্থীর যোগ্যতার ঘাটতি নয়। অনেক সময় সিভিতে থাকা ছোটখাটো ভুলই নিয়োগদাতার কাছে প্রার্থীর যোগ্যতা সঠিকভাবে তুলে ধরতে বাধা হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি পদের জন্য প্রয়োজন অনুযায়ী সিভি সামান্য পরিবর্তন করা, চাকরির বিজ্ঞপ্তি অনুসারে প্রাসঙ্গিক দক্ষতা তুলে ধরা এবং সিভি পাঠানোর আগে ভালোভাবে যাচাই করা—ইন্টারভিউয়ের সুযোগ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
/এবি/

সরকারি চাকরির এমসিকিউ পরীক্ষায় ভালো করার উপায় কী
চাকরির বাজারে ফ্রেশারদের বড় ৫ দুর্বলতা, কাটিয়ে উঠবেন কীভাবে
চাকরি খুঁজছেন? শুধু ডিগ্রি নয়, এই ৫ দক্ষতা দেখবে প্রতিষ্ঠান