৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

৫১তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে অনলাইনের মধ্যমে আবেদন গ্রহণ উন্মুক্ত হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে, ২৪ সেপ্টেম্বর পিএসসির ওয়েবসাইটে এই আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করা হয়।

আবেদন করবেন যেভাবে: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি: আবেদনের ফি বাবদ ২০০ ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ২০৫ টাকা জমা দিতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০ ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ৫৫ টাকা।

২৫ অক্টোবর সন্ধ্যা ৬ টার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরের ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমার আগে আবেদন সংশোধনের সুযোগ রয়েছে। তবে ফি জমার পর আর কোনো সংশোধন করা যাবে না।

আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা।

বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

/জেএইচ/