৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

সিজেডএন ডেস্ক

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তির পর এবার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের বিশেষ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না। সরাসরি লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২০২৬ সালের নভেম্বর মাসে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
২০০ নম্বরের লিখিত পরীক্ষা
৫১তম বিশেষ বিসিএসে ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন প্রার্থীরা। তবে প্রতিটি ভুল উত্তরে ০.৫০ বা আধা নম্বর করে কেটে নেওয়া হবে। লিখিত পরীক্ষার পাশাপাশি ১০০ নম্বরের মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর আর ইংরেজিতে ২০ নম্বর থাকবে। এছাড়া বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতেও ২০ নম্বর করে থাকবে। এছাড়া মানসিক দক্ষতায় ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। আর সংশ্লিষ্ট ক্যাডার বা পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বর। বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকার কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে।
এই বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হাজার শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার পদে এবং ৩০০ জনকে ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হবে।