শিরোনাম

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ১০১

সিটিজেন ডেস্ক
নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ১০১
ছবি: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয়টি পদে মোট ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৮ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

মোট পদ: ৬টি

মোট নিয়োগ: ১০১ জন

পদের নাম: এমটিডি:

পদসংখ্যা: ৮৯টি

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাস; ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১):

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস; ভারী যানবাহন চালনার লাইসেন্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-১):

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস; ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: ফর্কলিফট ড্রাইভার:

পদসংখ্যা: ২টি

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস; ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২):

পদসংখ্যা: ৩টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস; ভারী জলযান চালনার লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-২):

পদসংখ্যা: ৫টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস; ক্রেন ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহনে ৩ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা: ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিসচার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬