আবারও পাকিস্তানে আফগানিস্তানের হামলা

আবারও পাকিস্তানে আফগানিস্তানের হামলা
সিজেডএন ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান।
বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) ঘাঁটি লক্ষ্য করে এবং তাদের সহযোগীদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
এতে বলা হয়েছে, তাদের বিমান বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে এই অপারেশন পরিচালনা করেছে। এতে জঙ্গি গোষ্ঠীটির ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।
তবে কীভাবে এই হামলা চালানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেনি মন্ত্রণালয়।
এদিকে, পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের বাহিনী দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চারটি সাধারণ ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি।
লন্ডন-ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই ও সম্পূর্ণ কার্যকর বিমান বাহিনীও নেই, তবে তাদের কাছে অন্তত ছয়টি সামরিক বিমান এবং ২৩টি হেলিকপ্টার রয়েছে বলে জানা যায়। এছাড়াও তালেবান বাহিনীর কাছে ছোট ড্রোন রয়েছে। যা পাকিস্তানের সঙ্গে সংঘাতে আগেও ব্যবহার করেছে তালেবানরা।

ভারতকে আবারও হুমকি পাকিস্তানের