লেবাননে ভয়াবহ হামলা, নিহত ১২

লেবাননে ভয়াবহ হামলা, নিহত ১২
সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা আরও তীব্র করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৩১ মে) দক্ষিণ লেবাননজুড়ে ৩৬টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১২ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন।
এর মধ্যে টায়ার জেলার আল-আব্বাসিয়েহ শহরে এক হামলায় ৪ জন নিহত হয়েছেন।
দেইর আল-জাহরানির হায়-এল-আরব মহল্লায় ছয়টি হামলায় ৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। এসব হামলায় আবাসিক বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া জদেইদেত আনসার এলাকায় এক হামলায় দুই শিশুসহ ৩ জন আহত হয়েছেন। ওদাইসেহতে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে চালানো হামলায় ৩ জন আহত হয়েছেন। অন্যদিকে টায়ারের হিরাম হাসপাতালের কাছে এক হামলায় ১৩ জন চিকিৎসা ও নার্সিং কর্মী আহত হয়েছেন।
এছাড়াও দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ কৌশলগত ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কয়েক দিনের তীব্র লড়াই এবং নিকটবর্তী গ্রামগুলোতে উপর্যুপরি বিমান হামলার পর রবিবার হিজবুল্লাহ যোদ্ধাদের হটিয়ে দুর্গটি নিয়ন্ত্রণে নেওয়ার কথা নিশ্চিত করেছে দখলদার সেনাবাহিনী।

লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের