সক্ষমতা বাড়াতে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়েছে ইরান

সিজেডএন ডেস্ক

দেশের প্রতিরক্ষা সক্ষমতা রক্ষায় ইরান তার সশস্ত্র বাহিনীর কৌশলগত সক্ষমতার একটি অংশকে সুরক্ষিত পরিবেশ এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে সরিয়ে নিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বক্তব্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক এ কথা জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের পেছনে নতুন কিছু বিষয় যোগ হয়েছে। এর মধ্যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র শক্তি এবং আঞ্চলিক ও নৌ শক্তিকে দুর্বল করে দেওয়া অন্যতম। কিন্তু শত্রু দেশগুলো তাদের মূল কৌশলগত লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষিত রাখতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে তেহরান। এ মুখপাত্র জানান, বিগত বছরগুলোতে সশস্ত্র বাহিনীর সক্ষমতার একটি বড় অংশ সুরক্ষিত পরিবেশ এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ পদক্ষেপে শত্রুপক্ষ ইরানের সামরিক শক্তি ও অস্ত্র উৎপাদন নিয়ে যেসব হিসাব-নিকাশ কষেছিল, তা পুরোপুরি ভেস্তে গেছে।
বক্তব্যের শেষে প্রতিরক্ষা শক্তি ও দেশের অভ্যন্তরীণ সক্ষমতা একসঙ্গে শক্তিশালী করার ওপর জোর দেন এ সামরিক কর্মকর্তা। তিনি বলেছেন, দেশের দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা টিকিয়ে রাখতে হলে বিভিন্ন খাতে দেশের স্থিতিস্থাপকতা আরও বাড়িয়ে তুলতে হবে।
সূত্র: তাসনিম নিউজ

ইরানের যুদ্ধের হিসাব পাল্টে দিয়েছে ‘শাহেদ-২৩৮’ ড্রোন