হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২: ১১

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণ করতে প্রায় ৬ মাস সময় লাগতে পারে। মার্কিন নৌবাহিনী এর আগে ২-৩ সপ্তাহের মধ্যে মাইন সরানোর ধারণা দিলেও এখন দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে সূত্রের বরাতে এ তথ্য দাবি করা হয়েছে। মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক গোপন ব্রিফিংয়ে মাইন অপসারণের এ দীর্ঘসূত্রতার বিষয়টি উঠে আসে। তবে ওই ব্রিফিংয়ে ইরানের সঙ্গে সদ্য সমাপ্ত যুদ্ধের ব্যয়, সামরিক কৌশল কিংবা লক্ষ্য নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের সূত্রপাত হয়। যুদ্ধ চলাকালীন ইরানের প্রতিরক্ষা বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম এ জলপথে মাইন পেতে রাখে। তবে তারা প্রণালির ঠিক কোথায় কোথায় মাইন পুঁতেছিল, তার সঠিক কোনো রেকর্ড সংরক্ষণ করেনি। এর ফলে গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালিকে সম্পূর্ণ মাইনমুক্ত করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
১৬৭ কিলোমিটার দীর্ঘ এ প্রণালিটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ পণ্যই এ জলপথ দিয়ে পরিবাহিত হয়। সঠিক রেকর্ডের অভাবে মাইন অপসারণ জটিল হওয়ায় এই জলপথটি নিরাপদ করতে দীর্ঘ সময় লাগবে, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য একটি বড় উদ্বেগের কারণ।
সূত্র: আল জাজিরা

/এমএকে/