শিরোনাম

ইরানের ৮ সেতুতে হামলার দাবি ইসরায়েলের

সিটিজেন ডেস্ক
ইরানের ৮ সেতুতে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: দ্য টাইমস অব ইসরায়েল

ইরানের রেলপথ ও সেতু লক্ষ্য করে হামলার বিষয়ে মন্তব্যের পর বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী-আইডিএফ। তাদের দাবি, ইরানের অন্তত আটটি সেতুতে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, এসব সেতু ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হতো। তাই এগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়।

সামরিক বাহিনীর তথ্যমতে, রাজধানী তেহরান ছাড়াও কারাজ, তাবরিজ, কাশান এবং কোম-সহ বিভিন্ন এলাকায় এ ধরনের হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাতিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা ইরানের সন্ত্রাসী শাসনকে চূর্ণ করছি—আগের চেয়েও দ্বিগুণ উদ্যম ও শক্তি নিয়ে অভিযান চালানো হচ্ছে।’

তিনি আরও দাবি করেন, আগের দিন ইসরায়েলি বাহিনী ইরানের একটি বিমানঘাঁটিতে পরিবহন বিমান ও একাধিক হেলিকপ্টার ধ্বংস করেছে। আর সাম্প্রতিক হামলায় রেভল্যুশনারি গার্ডসের ব্যবহৃত রেলপথ ও সেতুগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

/এমআর/