আবার বাড়লো জেট ফুয়েলের দাম

আবার বাড়লো জেট ফুয়েলের দাম
নিজস্ব প্রতিবেদক

বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম বৃদ্ধি করা হয়েছে। যা মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, নতুন নির্ধারিত দাম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ২২৭ টাকা ০৮ পয়সা। যা ছিল ২০২ টাকা ২৯ পয়সা।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। যা ১ দশমিক ৩২১৬ ডলার ছিল।
সবশেষ, গত ২৪ মার্চ দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়। আর আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর লিটারপ্রতি ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছিল।
এতে গত দুই মাসে দুই দফা বাড়ানো হলো জেট ফুয়েলের দাম।