ইরানে নতুন পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত রাশিয়া

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানে নতুন পারমাণবিক প্রকল্প শুরু করার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন ‘রোসাটম’। একই সঙ্গে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ কর্মীর সংখ্যা ১৮০ থেকে বাড়িয়ে দ্রুতই ৩০০ জনে উন্নীত করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, ইরানে ছোট ও বড় আকারের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে তাদের কার্যক্রম মূলত দেশটির সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে।
বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিজেদের জনবলের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমানে সেখানে সংস্থাটির ১৮০ জন কর্মী কাজ করছেন। অদূর ভবিষ্যতেই এ সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়াবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া সমুদ্রপথের উন্নয়ন ও সেখানে চলাচল নির্বিঘ্ন রাখার পরিকল্পনার কথাও তুলে ধরেন লিখাচেভ। তিনি জানান, এ পথের জন্য রোসাটমের ৪০টি পর্যন্ত আইসব্রেকার এবং বরফে চলাচলে সক্ষম বিশেষ জাহাজের প্রয়োজন হবে। এসব জাহাজের প্রথম ব্যাচ নির্মাণের দায়িত্ব রাশিয়ার নিজস্ব শিপইয়ার্ডগুলোকেই দেওয়া হবে।
সূত্র: মেহের নিউজ

আমাজনে ভয়াবহ দাবানল, ১২০ দিনের জরুরি অবস্থা জারি