শিরোনাম

৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান

সিটিজেন ডেস্ক
৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
ইরানের সর্বোচ্চ নেতাদের ছবিসংবলিত পতাকা হাতে এক ব্যক্তি।

যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই ইরানকে নতুন শর্ত দিলো যুক্তরাষ্ট্র। ‘কখনও পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগ নেবে না’ এই শর্তে রাজি হয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করলে ক্ষতিপূরণ হিসেবে ৩০ হাজার কোটি ডলার পাবে ইরান।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি পৃথক চুক্তির কাজ চলছে এবং তা চূড়ান্ত পর্যায়ে আছে।

ক্ষতিপূরণের এই অর্থ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ইরানের অর্থনীতি এবং সড়ক, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, শিল্প, পৌর স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোগত খাতে ব্যয় করা হবে।

প্রস্তাবিত ক্ষতিপূরণ চুক্তির খসড়ায় ‘ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড’ নামের একটি তহবিলের উল্লেখ রয়েছে, যেখানে এই ৩০ হাজার কোটি ডলার জমা থাকবে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে এ অর্থের যোগান আসবে।

যুক্তরাষ্ট্রে কর্মকর্তারা জানিয়েছেন, যদি ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে প্রতিশ্রুতি দেয়, হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নেয় এবং ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়, কেবল তখনই ক্ষতিপূরণের অর্থ নিয়ে কার্যকর আলোচনা শুরু হবে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

/জেএইচ/