নিয়োগ দেবে বিজিএমইএ, আবেদন করুন দ্রুত

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
নিয়োগ দেবে বিজিএমইএ, আবেদন করুন দ্রুত
বিজিএমইএ ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। প্রতিষ্ঠানটিতে প্রোগ্রাম ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৪ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)

পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার

পদসংখ্যা: ০১টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। আধুনিক ডিজিটাল যোগাযোগ প্রযুক্তি, কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং মিডিয়া কর্মপদ্ধতি (ওয়ার্কফ্লো) বিষয়ে উচ্চ দক্ষতা। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/