সৌদি ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো ৩ দেশ

সৌদি ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো ৩ দেশ
সিজেডএন ডেস্ক

সম্প্রতি সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনর বিদ্রোহী গোষ্ঠী হুথি। এমন পরিস্থিতিতে নাগরিকদের সৌদি আরবে ভ্রমন বিষয়ক সতর্কবার্তা দিয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সতর্কবার্তায় সৌদি আরবে ‘অপরিহার্য নয়’- এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এতে সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য সতর্কতার মাত্রা পরিমাপক ৪ ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করা হয়েছে। এছাড়া ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকাগুলো ৩ নম্বর সতর্কতার মাত্রায় রয়েছে। এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় ভ্রমণকারীদের সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার করা বা সেগুলোর কাছাকাছি যেতে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫ অক্টোবর থেকে হুথি হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় ভবিষ্যতে আরও হামলা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
যারা সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করছেন, সেইসব জাপানি নাগরিককে তাদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও সৌদি আরবের জন্য তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। অস্ট্রেলিয়া তার নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। আর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে সরাসরি ‘ভ্রমণ করবেন না’ সতর্কতার আওতায় এনেছে।
নিউজিল্যান্ড তার ভ্রমণ সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। দেশটি নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে।
সূত্র: আল জাজিরা, জাপান টাইমস, মিডল ইস্ট আই

সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকার ঘোষণা পাকিস্তানের