আমাদের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক নীতি ও হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অতীতের ভুলগুলোর ধারাবাহিকতায় ইরাকের মতো ইরানেও যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো মোটেও উচিত হয়নি।
ট্রাম্প তার বক্তব্যে ইরাক যুদ্ধকে একটি সম্পূর্ণ বোকামিপূর্ণ কাজ হিসেবে আখ্যায়িত করে বলেন, শুরুতেই সেখানে যুক্তরাষ্ট্রের যাওয়া ঠিক হয়নি। একই সঙ্গে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপকেও তিনি ভুল সিদ্ধান্ত বলে স্বীকার করেন। তবে নিজের প্রশাসনের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, নয় মাস আগে যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালানো না হলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলত।
তার মতে, ওই হামলা না হলে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা মারাত্মকভাবে বিপর্যস্ত হতো। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সময়মতো পদক্ষেপ না নিলে হয়তো ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বই হুমকির মুখে পড়ত। সামরিক অভিযানের কৌশল প্রসঙ্গে তিনি জানান, ইরানের সামরিক বাহিনীর তুলনামূলক মধ্যপন্থী অংশগুলোকে যুক্তরাষ্ট্র সচেতনভাবে এড়িয়ে চলেছে এবং কেবল চরমপন্থী বা অন্য অংশগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।
অতীতের যুদ্ধগুলোর সমালোচনা করে ট্রাম্প বলেন, যুদ্ধে সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো ভুল সিদ্ধান্তের কারণে এমন দেশ তৈরি হয় যা ৪০ বছরেও পুনর্গঠন করা সম্ভব হয় না। আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের ইরান নীতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে যখন নতুন করে ব্যাপক বিতর্ক চলছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আল জাজিরা

ইরান চুক্তিতে সংশোধনীর নির্দেশ ট্রাম্পের 