টুইট ও নির্বাচনি ভাষণ দিয়ে হরমুজ দখল করা যায় না: ইরান

সিজেডএন ডেস্ক

ইরানকে যুদ্ধে হারিয়ে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ হুঁশিয়ারিকে পুরোপুরি অবাস্তব ও কল্পনানির্ভর বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট লিখে কিংবা যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ দখল করা যাবে না। এ প্রণালি ইরানের ছিল, আছে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে।
শনিবার (১৫ আগস্ট) দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, রাজনৈতিক ভাষণ, প্রশাসনিক আদেশ কিংবা সস্তা পোস্ট দিয়ে হরমুজের মতো গুরুত্বপূর্ণ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্টকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি। এ ইরানি কূটনীতিক বলেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মারাত্মক কৌশলগত পরাজয়ের মুখোমুখি হয়েছে। ট্রাম্প যতক্ষণ পরাজয়ের বাস্তবতা স্বীকার না করবেন, ততক্ষণ পর্যন্ত হরমুজে ইরান তার অবরোধ বহাল রাখবে।
এর আগে এক বক্তব্যে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান খুব শিগগিরই চরমভাবে পরাজিত হতে যাচ্ছে। আর সেই পরাজয়ের পর দ্রুতই হরমুজ প্রণালিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। শুধু তা-ই নয়, ইরানকে পরাজিত করার মতো বড় লক্ষ্য অর্জনে মার্কিন জনগণকে আপাতত কিছুদিন একটু বেশি দামে জ্বালানি তেল কেনার মানসিক প্রস্তুতি নিতেও অনুরোধ জানান তিনি।
সূত্র:

ইরানকে হারিয়ে হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবো: ট্রাম্প