ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরায়েল

সিটিজেন ডেস্ক

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ভোরে (২৮ মার্চ) তারা ইয়েমেন থেকে ইসরায়েলে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেটি প্রতিহত করার চেষ্টা করছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইসরায়েলের কর্তৃপক্ষ ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করল।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠির এক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বাড়লে তারা ইরানের সমর্থনে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত।
হুথিদের পক্ষ থেকে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার বিষয়টিও ‘সম্ভাব্য বিকল্প’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান সংগঠনের তথ্য উপমন্ত্রী মোহাম্মদ মনসুর।
এদিকে, ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
উল্লেখ্য, হুথি গোষ্ঠী ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় এবং ইরানের সমর্থনে পরবর্তীতে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ২০২৩ সালের অক্টোবর থেকে তারা লোহিত সাগরে জাহাজ ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যার ফলে বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটে।
সূত্র: সিএনএন