বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের ইরানি দাবি নাকচ সেন্টকমের

সিটিজেন জার্নাল ডেস্ক

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ইরানি দাবি সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উপসাগরীয় দেশটির দিকে ধেয়ে আসা দুটি ইরানি ড্রোন তারা আকাশেই প্রতিহত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর দাবিকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দেয় সেন্টকম। বিবৃতিতে বলা হয়, আইআরজিসি বাহরাইনের দিকে দুটি আক্রমণকারী ড্রোন পাঠিয়েছিল এবং দুটিই মার্কিন বাহিনী ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে আইআরজিসি দাবি করেছিল, ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকার একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার বদলা হিসেবে তারা বাহরাইনের ও মার্কিন রাডার স্থাপনায় আঘাত হেনে সেটি ধ্বংস করে দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা আইআরজিসি-কে উদ্ধৃত করে জানায়, এটি আগ্রাসী শত্রুর প্রতি একটি কঠোর সতর্কবার্তা যে তারা যেন হরমুজ প্রণালীতে তাদের বিমান হামলা ও তেল চোরাচালান বন্ধ করে। ওই বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসনমূলক কর্মকাণ্ড চলতে থাকলে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স কোনো সীমা ছাড়াই মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি